যশোরের মন্ডলগাতীর শীর্ষ সন্ত্রাসী রসুল গ্রেপ্তার

যশোরের মন্ডলগাতীর শীর্ষ সন্ত্রাসী রসুল গ্রেপ্তার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের মন্ডলগাতী গ্রামের আলোচিত রইসুল ওরফে রসুলকে (৪০) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বিস্ফোরক, মাদক ও হত্যাচেষ্টাসহ অন্তত ১০টি মামলার এই আসামিকে নতুন একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কোতোয়ালী থানার এসআই আশরাফ উদ্দিন জানান, রসুলের বিরুদ্ধে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, আটক রসুলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, মাদক ব্যবসা, হত্যাচেষ্টা এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের নজরদারিতে ছিল।

এলাকাবাসী জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রসুল রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল। তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *