যশোরে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রস্তুতি

যশোরে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রস্তুতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৭ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিতব্য জনসভাকে কেন্দ্র করে এক বিশেষ প্রস্তুতি সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ এপ্রিল সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে যশোর ঈদগাহ ময়দানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জনসভাকে সফল ও সার্থক করতে এবং স্বেচ্ছাসেবকদের শৃঙ্খলা ও দায়িত্ব বণ্টন নিয়ে আজকের এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের এই জনসভাকে ঘিরে যশোরের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই বিশাল গণজমায়েতে আগত নেতাকর্মীদের নিরাপত্তা এবং শৃঙ্খলার দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা রাখবে। সভা থেকে ২৭ এপ্রিলের জনসভাকে জনসমুদ্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন। সভায় জনসভার প্রচার-প্রচারণা এবং স্বেচ্ছাসেবকদের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

ছবি-সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *