যশোরে লেবুতলা ইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরে লেবুতলা ইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে যশোরের লেবুতলা ইউনিয়নের কোদালিয়া যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী নানা রকম ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লেবুতলা ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা ইসমাইল হোসেন, মোস্তফা মনোয়ার হোসেন হ্যাপি, এবং দেলোয়ার হোসেন দেলু। এছাড়াও যুবনেতা আবুল কালাম আজাদ, মোঃ নান্নু মিয়া, আব্দুল্লাহ হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এমন ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। কোদালিয়া যুবসমাজের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি স্থানীয় দর্শকদের বিপুল উপস্থিতিতে একটি মিলনমেলায় পরিণত হয়। ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *