৩০০ পিস ইয়াবা ও নগদ ১৯ লাখ টাকাসহ মাদক কারবারি আটক

৩০০ পিস ইয়াবা ও নগদ ১৯ লাখ টাকাসহ মাদক কারবারি আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে ঝিকরগাছা থানাধীন নাভারণ পুরাতন বাজার রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত আসামির নাম মোঃ জিয়াউর রহমান (৫৫)। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে এবং বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করেন।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ পুরাতন বাজার রেল ক্রসিং এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। তল্লাশিকালে প্রথমে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজ বাড়িতে আরও মাদক ও টাকা মজুত থাকার কথা স্বীকার করেন।

​ডিবি পুলিশ তাকে নিয়ে কুন্দিপুরস্থ বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের সানসেটের উপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও ঘরের জুতার বক্স এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মাদক বিক্রির নগদ মোট ১৯ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা রয়েছে। নতুন এই বড় চালানের ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *