যশোরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

যশোরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভা সোমবার (৬ এপ্রিল) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এই সভায় জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সদস্যদের সুযোগ-সুবিধা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশার গত মাসের কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনসমূহ উপস্থাপন করেন। সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সুবিধা-অসুবিধার কথা সরাসরি তুলে ধরেন।

পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে সদস্যদের প্রতিটি কথা শোনেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। তিনি পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং সেবার মান বাড়াতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এছাড়া, জেলা পুলিশে কর্মরত একজন সদস্যের অবসরজনিত (পিআরএল) বিদায় উপলক্ষে তাকে সম্মানজনক সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব রুহুল আমিন, বিভিন্ন সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ হাসপাতালের ডাক্তার, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *