যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার ইন্তেকাল

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ২৫০ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ হোসাইন শাফায়াতের পিতা সিদ্দিক হোসেন রোববার (৫ মার্চ) সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি যশোর শহরের পুরাতন কসবা লিচু বাজার এলাকার বাসিন্দা।
ডাক্তার হোসাইন শাফায়েত বলেছেন,তার পিতা বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুর দুমাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় থেকে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার সকাল সাতটার দিকে তিনি মারা যান। রোববার সকাল ১১ টার দিকে পুরাতন কসবা বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে নড়াইলে নেওয়া হয়। নড়াইল সদর উপজেলার চাড়িখাদা গ্রামে তার দাফন সম্পন্ন হবে। তার আগে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেয়া হবে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সিদ্দিক হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কৌশিকের ফুফা।
এদিকে ডাক্তার হোসাইন শাফায়াতের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ক্যান্টনমেন্ট কলেজ যশোর ৯৪ বন্ধু ফোরামের সভাপতি সাইদুজ্জামান সহিদ ও সাধারণ সম্পাদক ডক্টর কাজী কামরুল ইসলাম পারভেজসহ ফোরামের সকল সদস্য।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *