কোটচাঁদপুরের মানুষ সমানভাবে তেল পাবে-এমপি মতিয়ার রহমান

কোটচাঁদপুরের মানুষ সমানভাবে তেল পাবে-এমপি মতিয়ার রহমান

রফিক মন্ডল, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে :

বর্তমান জ্বালানি তেল সংকট মোকাবেলায় ঝিনাইদহের কোটচাঁদপুরে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ৩টায় ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, পুলিশ সার্কেল সায়েম, জামায়াত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সেক্রেটারি লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুরের তিনটি পেট্রোল পাম্প—টোটন ফিলিং স্টেশন, বেলী ফিলিং স্টেশন ও কোটচাঁদপুর ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বৈঠকে জ্বালানি তেল সরবরাহ, সুষ্ঠু বণ্টন এবং জনদুর্ভোগ কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পাম্প মালিকদের উদ্দেশ্যে এমপি অধ্যাপক মতিয়ার রহমান বলেন, তেল পাম্পগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব দেখতে চাই না। এটি একটি আন্তর্জাতিক সংকটের প্রভাব। তারপরও আপনারা যতটুকু তেল পাচ্ছেন, তা যেন কোটচাঁদপুরের মানুষ সমানভাবে পায়—সেটি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সংকটকালে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তেল বিক্রি ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কৃত্রিম সংকট বা পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান এমপি মহোদয়কে আশ্বস্ত করে বলেন, জ্বালানি তেল সরবরাহ ও বণ্টনে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পাম্প মালিকদের সমন্বিত উদ্যোগে কোটচাঁদপুরে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *