মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ

মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ১ এপ্রিল -২০২৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে নির্জন স্থানে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রশাসনের থেকে বলেন “আমরা অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করি। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

বর্তমানে চিকিৎসাধীন এবং তার মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া চলছে।পলাতক বাকি অভিযুক্তদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।


সবশেষ খবরের জন্য আমাদের সাথেই থাকুন।###
রফিক মন্ডল, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তারিখ: ১ এপ্রিল -২০২৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *