নারীকে মারধর ও টাকা আত্মসাতের অভিযোগ


শহীদ জয় :
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী গ্রামে আম্বিয়া বেগম নামের এক নারীকে মারধর, টাকা আত্মসাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী।
প্রেসক্লাব যশোরে মিলনায়তনে লিখিত অভিযোগে আম্বিয়া বেগম জানান,তার মেয়ে জুই খাতুনের বৈবাহিক বিচ্ছেদের পর কাবিনের ৫০ হাজার টাকা এবং খোরপোষ বাবদ ১৫ হাজার টাকা মোট ৬৫ হাজার টাকা বিবাদী মেহেদীসহ তার সহযোগীদের জিম্মায় রাখা হয়। পরবর্তীতে তারা ওই টাকার মধ্যে ৩৪ হাজার ৫০০ টাকা দুই কিস্তিতে পরিশোধের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা পরিশোধ না করে টালবাহানা করে আসছে।
তিনি অভিযোগ করেন,পাওনা টাকা ফেরত চাইলে গত ৩১ মার্চ ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে বিবাদীরা তার বাড়ির সামনে এসে তাকে মারধর করে। এসময় তার মেয়ে জবা (১৩) বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয় এবং ক্ষতি ও ভয় ভীতির হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে আম্বিয়া বেগম, আরো অভিযোগ করেন, বিবাদীরা টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিয়েছে এবং ভুক্তভোগী পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদেরও হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *