ভোররাতে ৭ হাজার লিটার পেট্রোল পাচার!

ভোররাতে ৭ হাজার লিটার পেট্রোল পাচার!

স্ফুলিঙ্গ ডেক্স : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) ভোররাতে গাভা এলাকা থেকে ট্যাঙ্কারটি আটক করা হয়। এ সময় গাড়ির চালক মো. রিপন শেখকে (৩৮) আটক করা হয়েছে।

​আটক রিপন শেখ খুলনা জেলার খালিশপুর এলাকার ইসমাইল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা মেঘনা গ্রুপের জনৈক ডিলারের একটি তেলবাহী ট্যাঙ্কার ভোররাতে সাতক্ষীরা শহর পার হয়ে ফিংড়ি ও ব্যাংদহা বাজারের দিকে যাচ্ছিল। ওই এলাকায় কোনো অনুমোদিত পেট্রোল পাম্প না থাকায় এবং অসময়ে তেলের গাড়ি চলাচলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী গাড়িটি গতিরোধ করে ‘৯৯৯’ নাম্বারে কল করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু চালক রিপন শেখ কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্যাঙ্কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের অভিযোগে গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। জব্দকৃত তেল বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *