স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) রাত পৌনে ৯টার দিকে উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. আনিসুর রহমান এবং এএসআই (নিঃ) আজমুল হুদা মিঠু সঙ্গীয় ফোর্স নিয়ে ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামস্থ বাউন্ডারী দক্ষিণ পাড়ায় অভিযান চালান। অভিযানকালে জনৈক আব্দুল কাদেরের বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবার মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল উইনসেরেক্স (WINCEREX) এবং ৩০ বোতল এসকাফ (ESkuf) সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো বর্তমানে শার্শা থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবির সংগৃহীত।


