রোজাদারের মুখের ওপর বিড়ির ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

রোজাদারের মুখের ওপর বিড়ির ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

স্ফুলিঙ্গ ডেক্স : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া ছাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে লিপ্ত হওয়া এই লড়াইয়ে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে ছাবিদ মিয়া নামের এক রোজাদারের সামনে আলাল মিয়া নামের এক ব্যক্তি বিড়ি পান করছিলেন। বিড়ির ধোঁয়া ছাবিদ মিয়ার মুখের ওপর লাগলে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।

​পরবর্তীতে ইফতারের আগমুহূর্তে বিষয়টি নিজ এলাকায় ছড়িয়ে পড়লে ছাবিদ ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের সময় খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *