রফিক মন্ডল, কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিদ্যালয়ের কোহিনুর মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক সফল মেয়র জনাব এসকেএম সালাহউদ্দীন বুলবুল সিডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২৫শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার জনাব মোঃ আব্দুল মান্নান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম (রফিক মন্ডল) এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম হুমায়ন কবির বিপুল।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী তাসনুভা ইসলাম সারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণির ছাত্রী আফিয়া খাতুন এবং পবিত্র গীতা পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী সৌরভা দাস।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম (শফিক)। আলোচনা সভা শেষে ২৫শে মার্চের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রাসেল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


