স্ফুলিঙ্গ ডেস্ক ॥ একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (৭ মার্চ) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের লবণচরা থানার নিজখামার এলাকায় ‘ইমাদ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ সুমি নামের ওই নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল ৮টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় চেকপোস্ট বসিয়ে যৌথভাবে তল্লাশি করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি ঘটনাস্হলে পৌঁছায়। এ সময় ঔবাসে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী সুরাইয়া পারভীন সুমির ব্যাগ থেকে ২টি বিদেশি রিভলবার, ২ টি নাইন এমএম পিস্তল, ১টি টুটুবোর পিস্তল এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করে তল্লাশি করা দল।
আটককৃত সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী এবং আশরাফ উদ্দিনের কন্যা।
পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটক সুমির বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।তাকে লবণচরা থানায় সোপর্দ করা হয়েছে এবংতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।


