৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) পুলিশি প্রক্রিয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

চৌগাছা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চৌগাছা বিশ্বাসপাড়া-ইছাপুর সড়কের মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছে। খবর পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে অবৈধ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— চৌগাছা উপজেলার হুদা এলাকার প্রয়াত আব্দুস সামাদের ছেলে জসিম উদ্দিন (৩০) এবং দিঘলসিংহ গ্রামের নূর ইসলাম মৃধার ছেলে মো. সোহাগ হোসেন (৩৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে এবং বৃহস্পতিবারই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *