চৌগাছায় ডেকোরেটরের দোকানে বিষধর খৈয়া গোখরা :  বাঁচালো ‘স্নেক রেস্কিউ টিম’

চৌগাছায় ডেকোরেটরের দোকানে বিষধর খৈয়া গোখরা : বাঁচালো ‘স্নেক রেস্কিউ টিম’

চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ

যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুর রহমান ডেকোরেটরের দোকান থেকে একটি খৈয়া গোখরা (Spectacled Cobra) উদ্ধার করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম মারাত্মক বিষধর সাপ হিসেবে পরিচিত। গ্রামীণ জনপদে এই সাপটি সাধারণত ‘জাতসাপ’ বা ‘জাতিসাপ’ নামে পরিচিত।

বুধবার ডেকোরেটরের মালিক দোকানের ভেতর ইঁদুর মারার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ করেই তিনি সাপটিকে দেখতে পান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি তাৎক্ষণিক ‘ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ’-এর যশোর প্রতিনিধি আশিকুল ইসলাম মিথুনকে খবর দেন।
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী আশিকুল ইসলাম মিথুন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন এবং পরবর্তীতে সেটিকে লোকালয় থেকে দূরে একটি উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।

​এ বিষয়ে আশিকুল ইসলাম মিথুন বলেন, “আমরা সারাদেশে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। বন্যপ্রাণী দেখলেই আতঙ্কিত না হয়ে আমাদের হটলাইন বা ফেসবুক পেজে যোগাযোগ করার অনুরোধ রইল। সঠিক সময়ে খবর পেলে আমরা সাপসহ যেকোনো বন্যপ্রাণীকে নিরাপদে উদ্ধার করতে পারি।”

​উল্লেখ্য, ‘ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ’ সারা দেশে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ ও বন্যপ্রাণীর মধ্যকার সংঘাত কমিয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *