আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের বেজপাড়া পিয়্যারী মোহন রোড এলাকার বাসিন্দা ও আইনজীবী অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র মানহানিকর প্রচারণা এবং সাজানো ‘মিথ্যা মামলা’ দিয়ে প্রতিবেশীদের হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে।  আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে একই এলাকার ভুক্তভোগী আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন এই অভিযোগ তোলেন। তাঁরা দাবি করেন, একটি সামান্য পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাঁদের ওপর প্রতিহিংসামূলক মামলা চাপিয়ে দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হীন চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল মামুন। তিনি তাঁর বক্তব্যে জানান, অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বড় মেয়ে মারিয়া মুনতাসারি বিদেশ থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এরপর গত ২৯ জুন থেকে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি এবং ‘আমরাই যশোর পরিবার’ নামক একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে আব্দুল মামুন, কাজী আশরাফুল ইসলাম সুমন ও তাঁদের পরিবারের সদস্যদের ছবিসহ অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ ভাষায় নানা পোস্ট এবং মন্তব্য প্রকাশ করে আসছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে মারিয়া মুনতাসারির পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য তাঁরা ওই বাসায় গেলে অ্যাডভোকেট তুহিনের পরিবারের সদস্যরা তাঁদের সাথে অত্যন্ত খারাপ ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে এবং তাঁদের সেখান থেকে চলে যেতে বলে। পরবর্তীতে উদ্ভুত সমস্যার কোনো সুরাহা না হওয়ায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মানহানিকর প্রচারণা চলায় ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেন। তবে জিডি করার পরও সামাজিক মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আপত্তিকর প্রচারণা বন্ধ হয়নি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যায় প্রচারণার পাশাপাশি অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিন নিজের পেশাগত প্রভাব খাটিয়ে তাঁদের বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে একটি নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখিত সকল অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, ভিত্তিহীন ও চরম উদ্দেশ্যপ্রণোদিত। একই সাথে এই একপেশে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় কিছু গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত সংবাদ প্রকাশ করে তাঁদের পরিবারকে সামাজিকভাবে পঙ্গু করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।

আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন আবেগঘন কণ্ঠে বলেন, “এই সাজানো মামলা ও অনবরত কুৎসা রটানোর কারণে দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসা এলাকায় আমাদের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বর্তমানে আমরা ও আমাদের পরিবারের কোমলমতি সদস্যসহ প্রত্যেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এমতাবস্থায়, তাঁরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমগ্র ঘটনার একটি সুষ্ঠু ও সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সাথে হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি, নানামুখী মানসিক হয়রানি বন্ধ এবং নিজ বাসস্থানে নিরাপদে ও মর্যাদার সাথে বসবাসের পরিবেশ নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানান। সংবাদ সম্মেলনে আব্দুল মামুন, কাজী আশরাফুল ইসলাম সুমনসহ তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরা সশরীরে উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *