যশোরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু আক্রান্ত

যশোরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু আক্রান্ত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন এবং অভয়নগর হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন আছেন। জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ১৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *