২৬০ জনকে দেওয়া হলো ৪ প্রজাতির চারা

২৬০ জনকে দেওয়া হলো ৪ প্রজাতির চারা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষ রোপণ বিষয়ক কর্মশালা এবং ২৬০ সুবিধা বঞ্চিত নারী ও শিক্ষার্থীকে গাছের  বিতরণ করা হয়েছে।

টিআরফান্ড এর অর্থায়নে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র ট্রিপ্ল্যান্টেশন প্রজেক্টের তত্ত্বাবধানে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান খান।

বুধবার ‘নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ, সিসিটি সভাপতি হেবল বৈদ্য। উপস্থিত ছিলেন  সিসিটি সহ-সভাপতি মার্টিন বৈরাগী, সিসিটি সদস্য জুলিয়েট বাড়ৈ, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈ প্রমুখ।

কর্মশালায় আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে পরিকল্পিতভাবে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বৃক্ষরোপণের সঠিক পদ্ধতি, চারার পরিচর্যা, উপযুক্ত প্রজাতি নির্বাচন, কমিউনিটির অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহনকারী ২৬০ জনকে চার প্রজাতির নয়টি করে দুই হাজার ৩৪০ টি আম, হরিতকি, রেইনট্রি ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *