ভবদহ ও ভৈরব নদ আন্দোলনের নেতাদের যৌথ বিবৃতি: যশোর নদী রক্ষা কমিটি পুনর্গঠনের আলটিমেটাম

ভবদহ ও ভৈরব নদ আন্দোলনের নেতাদের যৌথ বিবৃতি: যশোর নদী রক্ষা কমিটি পুনর্গঠনের আলটিমেটাম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

 যশোর জেলা নদী রক্ষা কমিটিতে নদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন নদী আন্দোলনের নেতারা। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা কমিটি পুনর্গঠন করে নদী আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বিবৃতিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভৈরব নদ সংস্কার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আফসার আলী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল এবং মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের সদস্য সচিব রাশেদ খান বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলেই এ অঞ্চলে নদী সংস্কারের অগ্রগতি হয়েছে। অথচ নদী রক্ষা কমিটিতে এসব সংগঠনের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি।
নেতারা অভিযোগ করেন, নদী দখল, ফোরশোর আইন লঙ্ঘন ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করছে না। এ অবস্থায় বর্তমান কমিটি জনস্বার্থে কার্যকর হবে না বলে তারা মন্তব্য করেন এবং দ্রুত কমিটি পুনর্গঠনের দাবি জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *