গাঁজাসহ আটক ৪ মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গাঁজাসহ আটক ৪ মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  :
কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) মহিপুর থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মো ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মহিপুর থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ৫ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পৃথক চারটি মামলায় তাদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— অনন্তপাড়া গ্রামের করম হাওলাদারের ছেলে আতিকুর রহমান (১৯), একই গ্রামের জুলফিকার আলী খলিফার ছেলে মো. মনির খলিফা (৫১), চর ধুলাসার গ্রামের মো. বিল্লালের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) এবং নয়াকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে সোহেল রানা (২৪)।
আদালত আতিকুর রহমান ও সোহেল রানাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মনির খলিফা ও আবু বক্কর সিদ্দিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।২১জুন রবিবার তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *