কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। আজ সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের কড়া পুলিশি প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের মৃত কাশেম আলী মোড়লের ছেলে আতিয়ার রহমান, গৌরীঘোনা গ্রামের শামসুর রহমানের মেয়ে ও আকরামের স্ত্রী রাশিদা বেগম, পারিবারিক (পারিজারি) মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সন্ন্যাসগাছা গ্রামের মৃত আব্দুর বারী সরদারের ছেলে নাসির উদ্দিন এবং উপজেলার ভরতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মাসুদ রানা।

কেশবপুর থানা প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে আদালতের সাজা ও ওয়ারেন্ট মাথায় নিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের রায় কার্যকর করতে পুলিশের এমন নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *