বেনাপোলের লেবার সর্দার লিটু দলের কোনো সদস্যই নন

বেনাপোলের লেবার সর্দার লিটু দলের কোনো সদস্যই নন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের ছেলে এবং বেনাপোলের বর্তমান লেবার সর্দার লিটু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের কেউ নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে যশোর জেলা বিএনপি। আজ সোমবার (৮ জুন ২০২৬) বিকেলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে দলটির এই কঠোর ও স্পষ্ট অবস্থানের কথা জানানো হয়।

দলীয় প্যাডে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রিন্সের ভাই লিটু বর্তমানে বেনাপোল এলাকায় লেবার সর্দার হিসেবে কর্মরত আছেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি সুনির্দিষ্ট কিছু অভিযোগ থেকে জানা গেছে, লিটু নিজেকে বিএনপির একজন সক্রিয় কর্মী ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তাঁর এই অনৈতিক ও অসাংগঠনিক কর্মকাণ্ডের ফলে রাজপথের প্রধান দল বিএনপির ভাবমূর্তি স্থানীয় জনগণের কাছে চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি আরও জোরালোভাবে উল্লেখ করে যে, অভিযুক্ত লিটু অতীতেও কখনো জাতীয়তাবাদী আদর্শের বা বিএনপির কোনো স্তরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না এবং বর্তমানেও দলটির কোনো প্রাথমিক বা কার্যকরী কমিটিতে তাঁর কোনো ধরনের অন্তর্ভুক্তি নেই।

দলটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বস্তরের নেতাকর্মী, প্রশাসন ও সাধারণ জনগণকে সতর্ক করে জানিয়েছেন, বিএনপির নাম ব্যবহার করে লিটু যদি কোথাও কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তবে তার দায় দল নেবে না। একই সাথে তাঁর এসকল অপতৎপরতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *