নবনিযুক্ত বিসিবি পরিচালক সুমিতকে রেজাউল ইসলাম কামালের প্রাণঢালা শুভেচ্ছা

নবনিযুক্ত বিসিবি পরিচালক সুমিতকে রেজাউল ইসলাম কামালের প্রাণঢালা শুভেচ্ছা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে খুলনা বিভাগ থেকে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক শান্তনু ইসলাম সুমিতকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল।

আজ এক অভিনন্দন বার্তায় বিএনপি নেতা রেজাউল ইসলাম কামাল বলেন, “শান্তনু ইসলাম সুমিত দেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সমাজসেবক পরিবারের যোগ্য উত্তরসূরি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য এবং সাবেক সফল মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। একই সাথে তিনি দেশের দক্ষিণাঞ্চলের বহুল প্রচারিত ঐতিহ্যবাহী দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষার পর বিসিবি নির্বাচনে খুলনা বিভাগ থেকে কাউন্সিলরদের প্রত্যক্ষ ও বিপুল ভোটে শান্তনু ইসলাম সুমিত পরিচালক নির্বাচিত হওয়ায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়াঙ্গনে যে আনন্দের জোয়ার বইছে, তা অত্যন্ত গর্বের। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে এই অঞ্চলের একটি বলিষ্ঠ কণ্ঠস্বরের যে খরা ছিল, সুমিতের এই বিজয়ের মাধ্যমে তা দূর হলো। ছবি সংগৃহীত।

রেজাউল ইসলাম কামাল আশাবাদ ব্যক্ত করে বলেন, “শান্তনু ইসলাম সুমিতের মতো একজন তরুণ, আধুনিক মননশীল ও দূরদর্শী মাঠপর্যায়ের সংগঠক ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ায় ঐতিহ্যবাহী যশোর জেলার ক্রিকেট পরিকাঠামো উন্নয়ন, তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণ এবং আঞ্চলিক ক্রিকেট একাডেমির স্বপ্ন বাস্তবায়ন এখন আরও সহজ হবে।”

অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে তাঁর মেয়াদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। একই সাথে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, সুমিতের এই গতিশীল নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুউচ্চ শিখরে নিয়ে যাবে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *