৬ হাজার ৮০০ জাল টাকাসহ যুবক আটক

৬ হাজার ৮০০ জাল টাকাসহ যুবক আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ৬ হাজার ৮০০ টাকার জাল নোট ও ১টি মোবাইল ফোনসহ এক জাল টাকা কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) লবণচরা থানা পুলিশের পক্ষ থেকে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।

লবণচরা থানা পুলিশ সূত্র জানায়, এলাকায় জাল নোট দিয়ে কেনাবেচা ও সাধারণ মানুষকে প্রতারিত করার উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে— এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক টিম অভিযানকালে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে মোট ৬ হাজার ৮০০ টাকার জালিয়াতি করা নোট এবং অপরাধের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কেএমপি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জাল মুদ্রা রাখা ও অপরাধমূলক চক্রের সাথে জড়িত থাকার অপরাধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত এবং এই জাল টাকাগুলোর উৎস কোথায়, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। শহরজুড়ে জাল টাকার বিস্তার রোধে লবণচরা থানা পুলিশের এমন কঠোর ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *