স্ফুলিঙ্গ রিপোর্ট ;
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপালপুর গ্রামের জনৈক মামুনের বাড়ির সামনের রাস্তায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ উজির আলী (৪৩) সে নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে এবং মোঃ মাসুম বিল্লাহ (৪০) একই গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


