সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে ৬০বছরের বৃদ্ধার অনশন: এলাকায় চাঞ্চল্য

সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে ৬০বছরের বৃদ্ধার অনশন: এলাকায় চাঞ্চল্য

স্ফুলিঙ্গ রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় প্রেমের টানে এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবু বক্কার (৪৫) নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান নিয়েছেন চার সন্তানের জননী নার্গিস বেগম (৬০)। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আবু বক্কার কাজি ও নার্গিস বেগমের মধ্যে দীর্ঘদিনের প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে। প্রেমের টানে এর আগেও তারা দুইবার ঢাকার সাভার এলাকায় আত্মগোপন করেছিলেন। প্রতিবারই আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের সেখান থেকে ফিরিয়ে আনেন।

অবস্থানরত নার্গিস বেগম জানান, আবু বক্কার তাকে বিয়ে করেছেন এবং তার প্রতিশ্রুতিতেই তিনি আগের সংসার ছেড়ে এখানে এসেছেন। তিনি বলেন, “আবু বক্কার আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেবে বলেই আমি এসেছি। বিয়ে যখন হয়েছে, তখন আমি এই বাড়িতেই থাকব।”

এদিকে আবু বক্কারের বর্তমান স্ত্রী নুপুর বেগম এক ভিন্ন পরিস্থিতির কথা জানিয়েছেন। তিনি জানান, তার স্বামী বর্তমানে কারাগারে রয়েছেন। নুপুর বেগম বলেন, “আমার স্বামী জেলে আছে। সে ফিরে এসে যদি এই নারীকে ঘরে তুলে নিতে চায়, তবে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার অনুপস্থিতিতে আমি তাকে বাড়িতে জায়গা দিতে পারব না।”

৬০ বছর বয়সী বৃদ্ধার ৪৫ বছর বয়সী প্রেমিকের বাড়িতে এমন অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে ব্যাপক কৌতুহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা চলছে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *