যশোরে ছাতিয়ানতলা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

যশোরে ছাতিয়ানতলা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে চৈতি (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা একটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত চৈতি সদর উপজেলার ফতেপুরের সুজনের মেয়ে এবং ছাতিয়ানতলা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে চৈতি নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *