যশোরের কায়েমখোলা-ছুটিপুর সড়কে ৩ ট্রাকে ডাকাতির চেষ্টা!

যশোরের কায়েমখোলা-ছুটিপুর সড়কে ৩ ট্রাকে ডাকাতির চেষ্টা!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কায়েমখোলা-ছুটিপুর আঞ্চলিক সড়কের পতেঙ্গালী-এড়েন্দার মাঠ এলাকায় গভীর রাতে রাস্তার ওপর বড় গাছ কেটে ফেলে চলন্ত তিনটি ট্রাকে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। গত সোমবার (২০ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩:০০ ঘটিকার দিকে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ডাকাত দলটি সড়কের ধারের গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় দ্রুতগতির তিনটি পণ্যবাহী ট্রাক গাছের ব্যারিকেডে আটকে পড়লে ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িগুলোতে হামলা চালায়।

ডাকাত দল একটি ট্রাকের সামনের হেডলাইট কুপিয়ে ও পিটিয়ে ভেঙে ফেলে এবং এক ট্রাকচালকের নিকট থেকে নগদ ৬০০ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে চালক ও স্থানীয়দের চিৎকার এবং অন্যান্য গাড়ির উপস্থিতিতে ডাকাতরা চম্পট দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর পড়া গাছ সরিয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া যান চলাচল পুনরায় স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীদের পরিচয় সনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে তদন্তাধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *