স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাদক সেবনের দায়ে যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মনিরামপুর থানা পুলিশ উপজেলার লখাইডাঙ্গা গ্রামের দেবাশীষ গাইন (৩৩)কে মাদক সেবনরত অবস্থায় আটক করে। মাদক সেবনকারী দেবাশীষ গাইন ওই গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে।
মনিরামপুর পুলিশ জানায়, সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

