বেনাপোল আইসিপি এলাকা থেকে লাখ টাকার ভারতীয় পণ্য আটক

বেনাপোল আইসিপি এলাকা থেকে লাখ টাকার ভারতীয় পণ্য আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এক সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ১৬ই জুলাই ২০২৬ তারিখ ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল এই সীমান্ত অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বেশ কিছু বস্তা ও কার্টন জব্দ করেন বিজিবি সদস্যরা।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা চোরাচালানকৃত ৮টি ভারতীয় উন্নতমানের শাড়ি, ০.৫ কেজি জিরা, ২০ কেজি ফুসকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করতে সক্ষম হন। বিজিবির হিসাব মতে, আটককৃত এই বিপুল পরিমাণ ভারতীয় মালামালের আনুমানিক বাজার মূল্য ১,৯০,৬৫০/- (এক লক্ষ নব্বই হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবি জওয়ানরা সর্বদা তৎপর রয়েছেন। দেশের অর্থনৈতিক সুরক্ষায় এবং শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য আসা বন্ধ করতে বেনাপোলসহ সমগ্র যশোর সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটককৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *