বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫২ বোতল বিদেশি মদ,২৬টি শাড়ি, ৫টি কম্বল, ১টি মোবাইল ফোন, ১ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৪টি রেইনকোট, ১২টি খাদ্যসামগ্রী, ৬৪৮টি চকলেট এবং ১৭১টি কসমেটিকস সামগ্রী। বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৯ হাজার ২৬০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *