ফুল, মিষ্টি ও ক্রেস্টে বরণ করে নেওয়া হলো ৩ কৃতী শিক্ষার্থীকে

ফুল, মিষ্টি ও ক্রেস্টে বরণ করে নেওয়া হলো ৩ কৃতী শিক্ষার্থীকে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত কর্মচারীদের কৃতী সন্তানদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) যশোর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, সম্মাননা স্মারক (ক্রেস্ট) হস্তান্তর, আর্থিক পুরস্কার প্রদান এবং মিষ্টি মুখ করানো হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষে কৃতী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) জনাব মনির আহমেদ।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখা যে সকল কর্মচারীর সন্তান এই সম্মাননা পেয়েছে, তারা হলো

  • কারারক্ষী (নং ৪২৪৫৫) মোঃ সোহেল রানার কন্যা মিফতাহুল জান্নাত সুমাইয়া (৫ম শ্রেণীতে ট্যালেন্টপুল),

  • কারারক্ষী (নং ৪২৪৫১) মোঃ ফয়েজ আহম্মেদ এর কন্যা জান্নাতুল ফেরদৌস (৫ম শ্রেণীতে ট্যালেন্টপুল) এবং

  • কারারক্ষী (নং ৪২২৭২) মোঃ মনিরুজ্জামান এর কন্যা লামিয়া (৫ম শ্রেণীতে সাধারণ গ্রেড)।

অনুষ্ঠানে ডিআইজি প্রিজনস জনাব মনির আহমেদ কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, “কারা পরিবারের সন্তানদের এই অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে ও দেশসেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করবে।” এ সময় যশোর কেন্দ্রীয় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা, কারারক্ষীবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *