কেশবপুরে ২৩ পিস ইয়াবা ও ইজিবাইকসহ খাঁচাবন্দি পৌরশহরের ২ কারবারি

কেশবপুরে ২৩ পিস ইয়াবা ও ইজিবাইকসহ খাঁচাবন্দি পৌরশহরের ২ কারবারি

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুর উপজেলায় থানা পুলিশের এক সফল অভিযানে ২৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কেনাবেচা ও সরবরাহের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক আটক করেছে পুলিশ।

গত বুধবার (২৯ জুলাই ২০২৬) গভীর রাতে উপজেলার বেগমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই দুই ব্যক্তি ইজিবাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার রাতে বেগমপুর এলাকায় ওঁত পেতে থাকা পুলিশ সদস্যরা কেশবপুর পৌর শহরের ভোগতি গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে আব্দুস সালাম মোড়ল (৩৬) এবং একই এলাকার শওকত আলী মীরের ছেলে রাহুল ইসলাম (২৩) কে আটক করেন। পরবর্তীতে তাঁদের দেহ ও ইজিবাইক তল্লাশি চালিয়ে কায়দা করে রাখা ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং মাদক বহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট প্রক্রিয়ায় তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে। মাদক নির্মূলে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *