দিনের শুরুতেই সড়কে গেল ৮জনের প্রাণ

দিনের শুরুতেই সড়কে গেল ৮জনের প্রাণ

স্ফুলিঙ্গ ডেক্স :

ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার তেলিবাজার ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

​সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির ট্রাক ও পিকআপ ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঘাতক ট্রাকটিকে ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রতীকী ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *