কসমেটিক্স, শাড়ি ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৮ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক

কসমেটিক্স, শাড়ি ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৮ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও বিভিন্ন অননুমোদিত জীবনরক্ষাকারী ও যৌন উত্তেজক ওষুধের বিশাল চোরাচালান জব্দ করা হয়েছে। আজ রবিবার (১২ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পার হয়ে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করছে—এমন সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস ও বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন কৌশলগত এলাকায় অবস্থান নেয়।

অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩৮টি উন্নত মানের শাড়ী, ১৮২টি ইনজেকশন, ১০৪টি অননুমোদিত যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৭৩টি বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী উদ্ধার ও আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক হিসাবকৃত তথ্যানুযায়ী, আজ জব্দকৃত এই বিশাল চোরাচালানি চালানের মোট বাজার মূল্য ৮,২৭,৫৪৫/- (আট লক্ষ সাতাশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ) টাকা।

বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতি রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এই বিশেষ ও ঝটিকা টহল অভিযান আগামীতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *