ইউপিডিএফ নেতা নিহত : দুই বোন গুলিবিদ্ধ

ইউপিডিএফ নেতা নিহত : দুই বোন গুলিবিদ্ধ

স্ফুলিঙ্গ ডেক্স :

পাহাড়ের রক্তক্ষয়ী সংঘাতের ধারাবাহিকতায় এবার রাঙামাটির কুতুকছড়িতে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর নেতা ধর্মসিং চাকমা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ৪ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় ঘটে যাওয়া এই হামলায় নিহতের দুই বোনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত ধর্মসিং চাকমার ওপর অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় পাশে থাকা তার দুই বোন— ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

​এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ সরাসরি জেএসএস-কে দায়ী করেছে। তবে জেএসএস-এর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ ও দায়ীদের শনাক্ত করতে প্রশাসনের একাধিক টিম কাজ করছে।

​নেতা হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাঙামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এন্থনী চাকমা জানান, আহত দুই বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *