৭ জনকে গ্রেপ্তার করে সোপর্দ, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

৭ জনকে গ্রেপ্তার করে সোপর্দ, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর পৌর এলাকা ও উপশহর অঞ্চলকে মাদকমুক্ত রাখতে যশোর উপশহর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার দে-এর নেতৃত্বে পরিচালিত হয়েছে এক চৌকস ও প্রশংসনীয় অভিযান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাঁর এই সাহসী পদক্ষেপে শহরের চিহ্নিত ও অভিযুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের সম্মুখে সোপর্দ করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) পরিচালিত এই বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অভিযুক্তদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্তদের তালিকা ও সাজা:

১. মোঃ তাসিন ইসলাম ( ২১) : পিতা: তরিকুল ইসলাম সাং- বিরামপুর কোলীতলা। তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

২. অলিফ অধিকারী( ২৩) পিতা: অসীম অধিকারী সাং- গুলশান মোড় (বিরামপুর)। তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

৩.রাহুল হোসেন ( ২০) পিতা: মৃত মতিয়ার রহমান , সাং- বিরামপুর ফকিরের মোড়। তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

৪. রোকন হোসেন (২৩) পিতা: সাইদুল শেখ , সাং- বিরামপুর গুলশান মোড়। তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

৫. ইয়াসিন হোসেন সুজন ( ২১)
পিতা: আঃ আলিম, সাং: বাহাদুর মধ্যেপাড়া তাঁকে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

৬. রমজান হোসেন (২৫),পিতা: মোহাম্মদ হোসেন , সাং- ছোট শেখহাটি। তাঁকে ৩০ দিনের (১ মাস) বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

৭. রাকিবুল হাসান রাব্বি ( ২২)
পিতা: রাসেল কবির, সাং: বাহাদুরপুর মেহগনিতলা। তাঁকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে এসআই অলক কুমার দে আসামিদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

উপশহর ও বিরামপুর এলাকার সচেতন নাগরিক ও সাধারণ জনগণ উপশহর পুলিশ ক্যাম্পের এই সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপের তীব্র প্রশংসা করেছেন। তাঁদের মতে, এসআই অলক কুমার দে-এর মতো নিষ্ঠাবান ও তৎপর কর্মকর্তা দায়িত্বে থাকলে এলাকায় মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম্য নিমূল হওয়া সময়ের ব্যাপার মাত্র। এলাকার শান্তি-শৃঙ্খলা ও যুবসমাজকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের এমন কঠোর ও নিরবচ্ছিন্ন তৎপরতা অব্যাহত রাখার জোর দাবি জানান তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *