৫ সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬ পরোয়ানাভুক্ত আসামি!

৫ সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬ পরোয়ানাভুক্ত আসামি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সীমান্তবর্তী শার্শা থানা পুলিশের চৌকস দল পৃথক তিনটি এলাকায় একযোগে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে ৫ জন সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৬ জন পলাতক আসামিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) গ্রেফতারকৃত সকল আসামিকে কড়া পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার, এসআই মোঃ সবুজ গাজী, এসআই গোরাচাঁদ দাশ, এসআই চঞ্চল কুমার বিশ্বাস এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ লাভলু মিয়া সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ৩টি পৃথক এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত হলো, একটি মামলার (পাঃ জারী-১৬৬/২৫) সাজা পরোয়ানাভুক্ত আসামি বাগআঁচড়া (সাতমাইল মাঠপাড়া) গ্রামের মোঃ বিল্লাল গাজীর ছেলে মোঃ দুরজয় গাজী, বাগআঁচড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত রমজান মোল্ল্যার ছেলে মোঃ কুরমান মোল্ল্যা, একই গ্রামের মৃত জুড়ান গাজীর ছেলে মোঃ কদর আলী এবং মৃত দীন আলীর ছেলে মোঃ আনছার আলীকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

অপর এক অভিযানে মাগুরা জেলার একটি নিয়মিত মামলার (জিআর-৪০৩/২৩) পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ ওলিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি শার্শা উপজেলার গাতিপাড়া (বুরুজবাগান) গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

এছাড়া অন্য একটি বিশেষ অভিযানে দীর্ঘদিনের পুরোনো ও স্পর্শকাতর দায়রা মামলার (দায়রা-২২১/১৩) সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রেজাউল করিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার যাদবপুর গ্রামের মৃত হাকিম মোড়লের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত এই আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পলাতক জীবনযাপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের জালে তুলতে সক্ষম হয়। আজ দুপুরে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত এই ৬ আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অপরাধের গ্রাফ শূন্যে নামিয়ে আনতে এবং সাজাপ্রাপ্ত বা আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের মুখোমুখি করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *