স্ত্রীর সঙ্গে অভিমান : বিষপানে যুবকের মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে হারুন (৩৫) নামে এক যুবক। রোববার (১০ মে) সকালে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হারুন যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের ইনছান আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ মে সকাল আনুমানিক ৯টার দিকে হারুন তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকার আব্দুলপুর ইউনিয়নে অবস্থান করছিলেন। এ সময় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়।এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *