স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক সরকারি সফরে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) যশোরে আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি বেশ কয়েকটি উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড় ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল ১১টায় তিনি যশোরে পৌঁছাবেন।
এরপর সকাল ১১টা ১৫ মিনিটে যশোর সদর উপজেলার গুরুত্বপূর্ণ আরএইচডি-রাজগঞ্জ (মণিরামপুর) সড়কের ৪ কিলোমিটার প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৪টায় যশোর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকারি যাকাত বোর্ডের অনুমোদিত যাকাতপ্রার্থীদের মাঝে অনুদানের অর্থ এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অনিন্দ্য ইসলাম অমিত।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় একই স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয় অংশ নেওয়া রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ স্কাউটসের তরুণ স্বেচ্ছাসেবীদের মাঝে বিশেষ আর্থিক প্রণোদনা বিতরণ করবেন তিনি।
দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা ৬টায় তিনি সড়কপথে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টায় রাজধানীতে পৌঁছাবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

