স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুর বাজার এলাকা থেকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত পরশু দিন রাত আনুমানিক ৮টার দিকে মণিরামপুর বাজারের দুর্গাসাহা মিলের সামনে এই চুরির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের বাসিন্দা শিহাবুদ্দিন (৪০) গত পরশু রাতে তাঁর ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি বাজারের দুর্গাসাহা মিলের সামনে লক করে রেখে একটি জরুরি কাজে যান। কাজ শেষে অল্প কিছু সময় পর ফিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নির্দিষ্ট স্থানে নেই। পরে তিনি বাজারের আশপাশের বিভিন্ন এলাকায় ও সড়কে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাননি। চোর চক্র লক ভেঙে বা মাস্টার কি (নকল চাবি) ব্যবহার করে মোটরসাইকেলটি নিয়ে চম্পট দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মোটরসাইকেলটি হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগী দ্রুত মণিরামপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং খোয়া যাওয়া যানটি উদ্ধারসহ চোর চক্রকে শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ব্যস্ততম বাজার এলাকা থেকে এভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজেদের যাতায়াতকারী যানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।ফাইল ছবি সংগৃহীত।

