স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে আল আমিন হোসেন (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আল আমিন উপজেলার চান্দুয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।
জানা গেছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে ঢাকুরিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। জয়পুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

