বোরো মৌসুমে ধান-চালের দর নির্ধারণ : ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার

বোরো মৌসুমে ধান-চালের দর নির্ধারণ : ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার

স্ফুলিঙ্গ ডেক্স :

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ৩ মে থেকে দেশজুড়ে এই সরকারি সংগ্রহ অভিযান শুরু হবে।

নির্ধারিত ক্রয়মূল্য:

চলতি মৌসুমে সরকার কর্তৃক নির্ধারিত দরগুলো হলো:

  • বোরো ধান: প্রতি কেজি ৩৬ টাকা

  • সিদ্ধ চাল: প্রতি কেজি ৪৯ টাকা

  • আতপ চাল: প্রতি কেজি ৪৮ টাকা

  • গম: প্রতি কেজি ৩৬ টাকা

সংগ্রহের সময়সীমা:

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

মজুত ও লক্ষ্যমাত্রা:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, বর্তমানে সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বাজার স্থিতিশীল রাখতে এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবার ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত বছরও সরকার একই দামে বোরো ধান ও চাল সংগ্রহ করেছিল। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *