বেনাপোলে চা দোকানে ঢুকে কুপিয়ে জখম!

বেনাপোলে চা দোকানে ঢুকে কুপিয়ে জখম!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বেনাপোলে পূর্ব শত্রুতার জেরে আলম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি বেনাপোল থানার পুটখালী গ্রামের ছলেমান মোড়লের ছেলে।

ঘটনাটি ঘটে পুটখালী বাজারের মুসা চায়ের দোকানে। অভিযোগ রয়েছে, একই এলাকার নিশান (২০), লিয়াকত মেম্বার (৫৫), আব্দুল হাকিম (৪৮), শফিক (৫৫), দেব (৫০) ও ইমন (২২) পূর্ব বিরোধের জেরে আলম হোসেনের ওপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা তাকে ধারালো দা দিয়ে মুখে কুপিয়ে জখম করে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *