বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বিআরটিএ-মালিক সমিতির বৈঠক শুরু

বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বিআরটিএ-মালিক সমিতির বৈঠক শুরু

স্ফুলিঙ্গ ডেক্স :

জ্বালানি তেলের (ডিজেল) দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার পরিবহন ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। কিলোমিটার প্রতি বাস ও ট্রাকের ভাড়া পুনঃনির্ধারণের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। সভায় বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর সভাপতিত্ব করছেন। এতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

সূত্র জানিয়েছে, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হওয়ায় পরিবহন মালিকদের পক্ষ থেকে নতুন ভাড়ার একটি প্রস্তাব পেশ করা হবে। বিআরটিএ কর্তৃপক্ষ মালিকদের সেই প্রস্তাব বিশ্লেষণ করে কিলোমিটার প্রতি নতুন ভাড়া চূড়ান্ত করবে। আজ রাতের এই বৈঠকেই নতুন ভাড়ার হার চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর এমনিতেই সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। এখন যদি বাস ও ট্রাকের ভাড়া বাড়ানো হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে নিত্যপণ্যের দাম ও সাধারণ যাত্রীদের যাতায়াত খরচের ওপর। বিশেষ করে পণ্যবাহী ট্রাকের ভাড়া বাড়লে সব ধরনের কাঁচামাল ও খাদ্যদ্রব্যের দাম আরও এক দফা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *