প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ায় কালীগঞ্জে রাশেদ খাঁনকে সংবর্ধনা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ায় কালীগঞ্জে রাশেদ খাঁনকে সংবর্ধনা

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ:

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাশেদ খাঁনকে সংবর্ধনা দিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ভূষণ স্কুল মাঠসংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং-দ্বন্দ্ব বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, শামসুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, ছাত্রদল নেতা মারুফ বিল্লাহসহ জেলা, উপজেলা, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *