পুলিশের খাঁচায় আত্মগোপনে থাকা শার্শার আ.লীগ নেতা

পুলিশের খাঁচায় আত্মগোপনে থাকা শার্শার আ.লীগ নেতা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার বাগুড়ী গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

​বুধবার (২৯ জুলাই ২০২৬) রাতে তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের বর্তমান সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের এই নেতা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আত্মগোপনে অবস্থান করছেন—এমন এক সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শার্শা থানার পুলিশ টিম বাগুড়ী গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

​বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাঁকে যশোর আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সুষ্ঠু তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ হেডকোয়ার্টার্সের কঠোর নির্দেশনা!

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *