স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও সামাজিক দাবি আদায়ের সামাজিক প্ল্যাটফর্ম “নাগরিক অধিকার আন্দোলন, যশোর”-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের নিউমার্কেটস্থ ‘চৌধুরী কিচেন’স’-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি চূড়ান্ত করা হয়।
উপস্থিত সকল সদস্যের সমর্থনে ‘রাইটস্ যশোর’-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
-
সহ-সভাপতি: মো. মতিয়ার রহমান (নির্বাহী পরিচালক, সারথী লজিস্টিক), বোরহানুস সুলতান (সাবেক অধ্যক্ষ) এবং হাজী মো. সেলিম (সাবেক ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস)।
-
যুগ্ম সাধারণ সম্পাদক: ড. মো. আব্দুল্লাহ ও মাস্টার আশরাফুজ্জামান বাবু।
-
সাংগঠনিক সম্পাদক: জাহিদ গোলদার।
-
কোষাধ্যক্ষ: তাসলিমা আক্তার লিপা।
-
প্রচার সম্পাদক: মশিয়ার রহমান।
-
দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।
-
পরিবেশ সম্পাদক: আহসানউল্লাহ ময়না।
-
আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট আবুল কায়েস।
-
সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: অধ্যাপক অখিল চক্রবর্তী।
দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক সংগঠনের সর্বস্তরের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, যশোরবাসীর মৌলিক ও নাগরিক অধিকার রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সাধারণ মানুষের যেকোনো যৌক্তিক আন্দোলনে এই সংগঠন একটি সোচ্চার ও আস্থাভাজন অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সংগঠনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।ছবি সংগৃহীত।

