স্ফুলিঙ্গ রিপোর্ট :
ড.শাহনাজ পারভীনের লেখার বহুমাত্রিকতা” গ্রন্থটির পাঠ উন্মোচন শনিবার সকালে দ্যোতনা সাহিত্য পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কবি শাহরিয়ার সোহেল আলোচনা গ্রন্থ পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন কবি দীপঙ্কর দাস রতন।
প্রতিষ্ঠানের সহ সভাপতি ডা. আহাদ আলীর সভাপতিত্বে এবং সহ সম্পাদক বকুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কবি তহীদ মনি, কবি বাবলু মাহবুব, কবি অরুণ বর্মন, যশোর জিলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কবি গোলাম মোস্তফা মুন্না, কবি রাবেয়া খানম ও কবি সীমান্ত বসু। অনুভূতি প্রকাশ করেন কবি শাহরিয়ার সোহেল ও কবি শাহনাজ পারভীন।
এছাড়াও আলোচনায় অংশ গ্রহণ করেন কবি আবু রায়হান, কবি বাগবুল মাহবুব, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, এস. এম সুলতান ফাইন আর্ট কলেজের প্রভাষক কৃষি গৌতম, দেয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসিরা পারভীন প্রমুখ। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

